Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

ডিসি সম্মেলন ২৪-২৬ জানুয়ারি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ডিসি সম্মেলন ২৪-২৬ জানুয়ারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪-২৬ জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ আয়োজনের জন্য সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর কার্য-অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তা অর্থাৎ ডিসিরা এই সম্মেলনে সরাসরি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও দিকনির্দেশনা পান।

এবারও রাষ্ট্রপতি, স্পিকার ও প্রধান বিচারপতির সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কমিটি গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং সময়াবদ্ধ চেকলিস্ট পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রয়াসে এ সম্মেলনটি সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কমিটি গঠন, কার্যপরিধি নির্ধারণ এবং সময়াবদ্ধ চেকলিস্ট প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত করা চেকলিস্ট অনুযায়ী সংশ্লিষ্ট উপ-কমিটি কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।