Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

ডিমের বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে র‌্যাবের অভিযান

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ডিমের বাজার নিয়ন্ত্রণে রাজধানীতে র‌্যাবের অভিযান

বেশ কয়েকদিন ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে ডিমের দাম। বয়লার মুরগির এক পিস ডিম ১৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এই পরিস্থিতিতে ডিমের বাজার নিয়ন্ত্রণে রাজধানীর একাধিক বাজারে অভিযান শুরু করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) সকালে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ ছাড়া কাপ্তান বাজারের ডিমের আড়তেও র‌্যাব মোবইল কোর্ট পরিচালনা করে। র‌্যাব ১০ এর একটি টিম ভোর সাড়ে পাঁচটা থেকে সেখানে অভিযান শুরু করে। এখন পর্যন্ত ২৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযান চলমান রয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমেকে বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।