Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল

গুলশানের নিজ বাসা থেকে তুলে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৯ টা ৫০ মিনিটে তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনা হয়।

 

ডিবির এক কর্মকর্তা জানান, মির্জা ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

 

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে সকাল পৌনে ৯টার দিকে আটক করা হয়। এ বিষয়ে তার স্ত্রী রাহাতারা বেগম বলেন, ‌সকাল পৌ‌নে নয়টার একদল ডি‌বি পু‌লিশ এসে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে আটক ক‌রে নি‌য়ে যায়।

 

তিনি আরও বলেন, ডি‌বির একদল সদস‌্য প্রথ‌মে বাসায় ঢু‌কে গেইট এবং বাসার ভেত‌রের সি‌সি ক‌্যা‌মেরা খু‌লে নেয়। দশ মি‌নিট প‌রে আবার এসে মির্জা ফখরুল‌কে জিজ্ঞাসাবা‌দের কথা ব‌লে আটক ক‌রে নি‌য়ে যায়।

 

তার স্ত্রী জানান, মির্জা ফখরুল অসুস্থ তার নিয়‌মিত ওষুধ নি‌তে হয়। তি‌নি আশা ক‌রেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে (ফখরুল) বাসায় দি‌য়ে যা‌বেন আইনশৃঙ্খলা বা‌হিনী।

 

এর আগে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সকাল থেকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা গেইট ভাঙ্গার চেষ্টা করছে করছে বলেও অভিযোগ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।