Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

ডিজিটাল বাংলাদেশ নয়, পালিত হবে স্মার্ট বাংলাদেশ দিবস

admin • 07 Aug 2023, 08:14 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ডিজিটাল বাংলাদেশ নয়, পালিত হবে স্মার্ট বাংলাদেশ দিবস

প্রতিবছর ১২ ডিসেম্বর ‌‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালন করা হয়। তবে এর পরিবর্তে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আমরা ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ পালন করে থাকি। ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশের ধারণা থেকে আমরা স্মার্ট বাংলাদেশের অভিযাত্রা শুরু করেছি। সে প্রেক্ষাপটকে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রস্তাব করা হয়েছে, আমরা ১২ ডিসেম্বর যে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালন করতাম সেই নাম পরিবর্তন করে একই তারিখে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ উদযাপন করব। মন্ত্রিসভা সেটি অনুমোদন দিয়েছে।

এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে দিনটি উদযাপিত হলেও ২০১৮ সালের ২৬ নভেম্বর দিবসটির নাম পরিবর্তন করে সরকার ১২ ডিসেম্বরকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।