Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আগে থেকেই বিরূপ মনোভাব ছিল যুক্তরাষ্ট্রের। সোমবার (৮ আগস্ট) এই আইন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

আলোচিত এই আইন স্থগিত করার বিষয়ে বাংলাদেশের মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।

বাংলাদেশের মন্ত্রিসভা গতকাল সোমবার এক বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করে সাইবার নিরাপত্তা আইন করার উদ্যোগ নেয় এবং এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করতে যাচ্ছে। এই আইন প্রয়োগের ধরন নিয়ে যুক্তরাষ্ট্র বেশ আগে থেকেই সমালোচনা করছিল। এখন যুক্তরাষ্ট্রের মূল্যায়ন কী?

জবাবে মুখপাত্র মিলার বলেন, বাংলাদেশের মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার সিদ্ধান্ত সংক্রান্ত খবরকে আমরা স্বাগত জানাই। আমরা অতীতে বলেছি, সমালোচকদের মুখ বন্ধ, আটক ও গ্রেপ্তারে ওই আইন ব্যবহার করা হয়েছে।

মার্কিন মুখপাত্র বলেন, এই আইন সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই।

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে সংশ্লিষ্ট সব অংশীদারকে খসড়া আইনের পর্যালোচনা ও মতামত জানানোর সুযোগ দিতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।