Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ জাতীয়

ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুজন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব কর্মকর্তাকে বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এ. বি. এম মাসুদ হোসেনকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে এবং গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দারকে প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

অপর আদেশে ডিএমপির লজিস্টিকস বিভাগের এডিসি মীর্জা সালাহউদ্দিনকে উত্তরা বিভাগের উত্তরা জোনে, লালবাগ বিভাগের কোতোয়ালি জোনের এডিসি মো. মুহিত কবীর সেরনিয়াবাতকে লজিস্টিকস বিভাগে, উত্তরা বিভাগের উত্তরা জোনের এডিসি মো. বদরুল হাসানকে লালবাগ বিভাগের কোতোয়ালি জোনে, গুলশান বিভাগের বাড্ডা জোনের এসি মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে ডিবি-তেজগাঁও বিভাগে ও ডিবি-তেজগাঁও বিভাগের এসি গুলশান বিভাগের বাড্ডা জোনে বদলি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।