Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার উন্নতি

admin • 11 Sep 2022, 01:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার উন্নতি

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেব্রিনা ফ্লোরার ছেলে জানিয়েছেন, তার মায়ের হার্ট, কিডনি, ফুসফুস আগের তুলনায় এখন বেশ ভালো আছে।

 

রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এসব কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, ডা. ফ্লোরার স্বামীর সঙ্গে প্রতিদিনই যোগাযোগ হয়।

   

দেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, শনিবার তার ছেলের সঙ্গে কথা হয়েছে। ছেলে জানিয়েছেন, তার মায়ের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সিপিআর কমে বর্তমানে ৯১.৯ হয়েছে।

   

তবে তিনি এখনও জ্বরে ভুগছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার জ্বর পুরোপুরি চলে যাবে না। কারণ তার শরীরে ভেতরে এখনও মরা টিস্যু রয়েছে।

   

গত শুক্রবার মীরজাদী সেব্রিনা ফ্লোরার দুটি ল্যাপারোস্কপিক সার্জারি হয়েছে বলেও জানান স্বাস্থ্য মহাপরিচালক। বর্তমানে তার কিডনি কাজ করছে। হার্টও আগের চেয়ে ভালো আছে। ফুসফুস ভালো আছে। তবু তিনি এখনও ভেন্টিলেশন সাপোর্ট নিয়ে হাসপাতালেই আছেন।

   

উল্লেখ্য, গত জুলাই মাসে ডা. ফ্লোরা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আগস্টের মাঝামাঝি সময়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।