Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

ডলারের দাম কমলো

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ডলারের দাম কমলো

অবশেষে দেশের খোলাবাজারে বা কার্ব মার্কেটে ডলারের দাম কমেছে। রোববার (১২ নভেম্বর) মার্কিন মুদ্রাটি বিক্রি হয়েছে ১২৫ টাকা ৫০ পয়সায়। গত বৃহস্পতিবার তা ছিল ১২৭ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।

 

বৈদেশিক মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক সময়ে ডলারের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে তুলনামূলকভাবে চাহিদা নিম্নমুখী হয়েছে। ফলে খোলাবাজারে ইউএস মুদ্রার দর হ্রাস পেয়েছে।

 

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে এম ইসমাইল হক বলেন, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সন্ধ্যায় ডলারের মূল্য ১২৩ টাকায় নেমে এসেছিল। প্রধান আন্তর্জাতিক মুদ্রার দাম আরও কমতে পারে।

 

মতিঝিলের খোলাবাজারের ডলার বিক্রেতা মোকাররম হোসেন বলেন, রোববার ১২৫ টাকায় ডলার কিনে ৫০ পয়সা বেশি দামে বিক্রি করা হয়েছে। তবে দর বেশি হওয়ায় চাহিদা কমেছে। যারা মজুতের উদ্দেশ্যে কেনেন, তারা কিনছেন না। ফলে মূল্য হ্রাস পেয়েছে।

   

গত সপ্তাহের শুরুতে কার্ব মার্কেটে প্রতি ডলারের দর ছিল ১২১ থেকে ১২২ টাকা। পরে ২ থেকে ৩ দিনের ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় ১২৭ টাকায়। তবে আলোচ্য কার্যদিবসে প্রধান বৈশ্বিক মুদ্রাটির দরপতন ঘটেছে।

   

এখন দেশের বাণিজ্যিক ব্যাংকে প্রতি ডলারের বিক্রয়মূল্য ১১৪ টাকা। আর ক্রয়মূল্য ১১৩ টাকা। কিন্তু ব্যাংকগুলো ডলার কিনতে পারছে না। ফলে বিক্রিও করতে পারছে না।

 

খোলাবাজারে বেশি দরে ডলার বিক্রি হচ্ছে। ফলে সেদিকেই ঝুঁকছেন প্রবাসী ও বিদেশফেরত ব্যক্তিরা। এতে সেখানে সরবরাহ বেড়েছে।

   

মূলত, চিকিৎসার জন্য প্রতি মাসে বিপুল সংখ্যক বাংলাদেশি বিদেশে যান। প্রচুর শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশে বাইরে গমন করেন। এছাড়া পর্যটনের জন্যও ভ্রমণপিপাসুরা বিশ্বের নানা প্রান্তে ছুটছেন। এসব গ্রাহক খোলাবাজার থেকে ডলার কিনে থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।