Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

admin • 23 Mar 2026, 07:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীর শ্যামলীতে কলেজ গেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে হঠাৎ পরিদর্শনে গিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেন স্বাস্থ্যমন্ত্রী।

 

এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন ভুক্তভোগী মন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে হাসপাতালে এসে উপস্থিত হন। তারা অভিযোগ করেন, চিকিৎসার নামে প্রতারণার শিকার হয়েছেন।

 

এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম ঠেকাতে তদারকি আরও জোরদার করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।