Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

admin • 23 Oct 2023, 11:09 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রগ্রাম দক্ষিণ মেদ্যাপাড়া গ্রামের পশ্চিম সোনামতী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

 

নিহত নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের দক্ষিণ মেদ্যাপাড়া গ্রামের তসলিম উদ্দিন ছেলে। তিনি ৪ সন্তানের জনক ছিলেন। তার মরদেহ এখন ভারতীয় সীমান্তের মধ্যে আছে।

 

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ঢাকা পোস্টকে বলেন, নুরুজ্জামান গরু চোরাকারবারীর সঙ্গে জড়িত ছিলেন। শুনেছি সোমবার ভোরে তাকে ভারত সীমান্তের মধ্যে গুলি করে বিএসএফের সদস্যরা। মরদেহ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।