Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঠাকুরগাঁওয়ে জামায়াতের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

admin • 20 Sep 2024, 08:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে জামায়াতের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ

জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সংগঠনের আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক মাওলানা মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে উপস্থিত ছিলেন, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারি মো. আলমগীর হোসেন, জামায়াতের ঠাকুরগাঁও জেলা শাখার সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ, জামায়াতের ঠাকুরগাঁও সদর উপজেলার আমির মাওলানা সোলায়মান হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানসহ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতারা ও সনাতন ধর্মাবলম্বীরা।

 

সমাবেশে উপস্থিত নেতারা বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের সামগ্রিক বিষয়ে জামায়াত সবসময় আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে আসন্ন দুর্গাপূজা পালন করতে পারে ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।