Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেন দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের মরদেহ পাশাপাশি দাফন

admin • 25 Oct 2023, 08:51 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রেন দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের মরদেহ পাশাপাশি দাফন

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের মরদেহ দাফন হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটী গ্রামে জানাজা শেষে পাশাপাশি তাদের দাফন করা হয়।

 

নিহত চারজন হলেন- ওই গ্রামের রইছ উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩৫), পুত্রবধূ ফাতেমা খাতুন (৩০) এবং নাতি সজিব মিয়া ( ৮) ও ইব্রাহীম মিয়া (৫)। জানাজায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ অংশ নেন।

 

জানাজা পড়েতে এসে স্বজনসহ এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়েন। স্বজনেরা জানান, সুজন মিয়া ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। সেখানে আশপাশের এলাকায় ডাব বিক্রি করে পরিবারের চার সদস্য নিয়ে সংসার চালাতেন। বৃহস্পতিবার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে নিজ বাড়ি নান্দাইলে আসেন। বিয়ের অনুষ্ঠান শেষে সোমবার পরিবার নিয়ে ঢাকায় ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় সপরিবারে নিহত হন।

 

নিহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানান নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল। এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

 

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের পাশের জগন্নাথপুর এলাকার মালবাহী ট্রেনের ধাক্কায় ভৈরব থাকে ছেড়ে যাওয়া এগারসিন্ধু ট্রেনের পেছনের তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঢাকার সঙ্গে সিলেট, চট্টগ্রাম ও কিশোরগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনে থাকা ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।