Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রেনে ট্রাকের ধাক্কা, যাত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন

admin • 06 Nov 2023, 09:35 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ট্রেনে ট্রাকের ধাক্কা, যাত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় এক যাত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রবিবার রাত দশটা ২০মিনিটে টঙ্গীর মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই যাত্রীর হাত জানালার বাইরে ছিল। দুর্ঘটনার শিকার ওই যাত্রীর নাম মাজেদ খান (৩৫)। তিনি সিলেট সদর উপজেলার ইসহাক খানের ছেলে।

 

স্থানীয় ও রেলসূত্র জানায়, রবিবার রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

 

পরে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা হওয়ার কয়েক মিনিটের দূরত্বে মধুমিতা রেল ক্রসিং এলাকায় পৌঁছাল। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক অরক্ষিত রেলক্রসিং দিয়ে রেললাইনে উঠে যায়।

 

এতে ট্রাকটি ট্রেনের দ্বিতীয় বগিতে ধাক্কা লাগে। এ সময় অসাবধানতাবশত ট্রেনের জানালার বাইরে হাত থাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মাজেদ খানের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

   

পর ট্রেন থামিয়ে আহত ট্রেনযাত্রী মাজেদকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ঘটনার কয়েক মিনিট আগে ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। পরে ওই এলাকায় একটি ট্রাক রেললাইনের উপর উঠে পড়লে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে এক যাত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

 

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ট্রাকটির চালক ও তাঁর সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছে। এ বিযয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।