Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক

চট্টগ্রাম বন্দর এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক আহত হয়েছেন। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই রুটে গত ৫ মাসে এ নিয়ে চারবার ট্রেন-ট্রাকের সংঘর্ষ এবং ট্রেন লাইচ্যুতের ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে পদ্মা মেঘনা যমুনা ওয়েলের থেকে তেল আনতে যাচ্ছিল ট্রেনের একটি ইঞ্জিন।

এসময় দ্রুতগামী একটি ট্রাক এসে ইঞ্জিনটিকে ধা ক্কা দিয়ে উল্টে যায়।চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে পাওয়া যায়নি।

এর আগে গত ৮ জুন বন্দর এলাকায় তেলবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন লাভলু নামে এক পাঠাও চালকের মৃত্যু হয়। গত ৬ এপ্রিল তেলবাহী ওয়াগনের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে এবং ১৫ ফেব্রুয়ারি সিজিপিওয়াই প্রবেশের পথে লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ ডিজেল পড়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।