Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রান্সফরমার বিস্ফোরণে এসআই দগ্ধ

admin • 14 Oct 2023, 08:23 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রান্সফরমার বিস্ফোরণে এসআই দগ্ধ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রান্সফরমার বিস্ফোরণে মনসুর নামের পুলিশের এসআই দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ভোরে এলেঙ্গা রেস্টুরেন্টের তিন তলা বিল্ডিংয়ের ছাদে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা একটি রেস্টুরেন্টের তিন তলা বিল্ডিংয়ের ছাদে ইউরেনিয়াম ফুয়েল বহনের সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই মনসুর। বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়।

 

এতে ছাদ ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। এ সময় আগুনের গোলা এসআই মনসুরের শরীরে এসে পড়লে তিনি দগ্ধ হন। পাশেই ডিউটিতে থাকা নায়েক নাজমুল আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

 

কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান, এসআই মনসুরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার্ড করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।