Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জেলার খবর

ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত পাঁচ

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
ট্রাক-বাস-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত পাঁচ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (৭ জানুয়ারি) ভোররাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর মেটাডর কোম্পানির কারখানার সামনে মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর ক্কারী বাড়ির নুরুল ইসলামের ছেলে রাজু আহমেদ মালয়েশিয়া থেকে বাড়ি ফিরছিলেন। তাকে আনতে পরিবারের সদস্যরা ঢাকায় যান।

 

শনিবার রাতে প্রবাসী রাজু আহমেদ (২৮) পরিবারের সদস্যদের নিয়ে একটি নোহা মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিলেন। হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক ঢাকা টাইমসকে জানান, মাধবপুর মেটাডর কোম্পানির কারখানার সামনে মাইক্রোবাসটি পৌঁছার পর পাথর ও বালুবাহী অপর দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

 

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের ফয়জুল হক জানান দুর্ঘটনায় তাদের গ্রামের নুরুল ইসলামের ছেলে শিহাব (১৫) মেয়ে সাদিয়া (২৫) তার স্বামী কমলগঞ্জ উপজেলার সালাম (৩০) সাদিয়ার মেয়ে হাবিবা (৩) মারা যান।

 

তিনি আরও জানান, তাদের বহনকারী মাইক্রোবাসের চালকও মারা গেছেন। তবে প্রবাসী রাজু আহমেদ ও তার পিতা নুরুল ইসলাম সিলেটে চিকিৎসাধীন রয়েছেন।

 

মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার বাড়িতে চলছে মাতম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।