Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাকে করে গরু-মহিষ চুরি, পালানোর সময় দুর্ঘটনায় চোরের মৃত্যু

admin • 04 Dec 2023, 02:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রাকে করে গরু-মহিষ চুরি, পালানোর সময় দুর্ঘটনায় চোরের মৃত্যু

জামালপুরের মেলান্দহে গরু-মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে হাবিবুর রহমান হবি (৪৫) নামে এক চোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরও দুই চোর পুলিশের হেফাজতে জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

সোমবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা দিকে উপজেলার মেঘারবাড়ী এলাকায় এঘটনা ঘটেছে।

 

মৃত চোর হাবিবুর রহমান হবি বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর এলাকার আব্দুল হকের ছেলে। আহতরা হলেন, শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে নাসির আহমেদ (২৮), শ্রীবরদী বালিয়াচন্টী এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া (২৮)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সকালে ইসলামপুরের মলমগঞ্জ থেকে ২টি মহিষও মেলান্দহ পৌর শহরের প্রাচুরপাড়া থেকে ৪টি গরু চুরি করে একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিলো। মেঘার বাড়ি এলাকায় আসলে ট্রাকটি উল্টে যায়। পরে স্থানীয় লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেয়। এসময় একজন চোর মারা যায় ও দুইজনকে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

   

মহিষের মালিক ইসলামপুরের মলমগঞ্জের বাবুল মিয়া জানান, ভোর সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে মহিষ নেই। পরে খোঁজাখোজি শুরু করলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মেলান্দহে মহিষ নিয়ে পালানোর একটি গাড়ি উল্টে গেছে। খবর পেয়ে এসে দেখি এ মহিষগুলোই আমার।

   

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, সোমবার ভোর ৪টা ৩০মিনিটের দিকে জানতে পারি মেঘার বাড়ি এলাকায় ট্রাকযোগে গরু চুরি করে নিয়ে পালানোর সময় এক চোর নিহত ও দুইজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে আহত এবং নিহত চোরকে হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।