Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাকের ভোট চাইলে বেঁধে রাখার হুমকি নৌকার প্রার্থীর

admin • 25 Dec 2023, 06:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রাকের ভোট চাইলে বেঁধে রাখার হুমকি নৌকার প্রার্থীর

নাটোরে নির্বাচনী প্রচার সভায় ট্রাকের পক্ষে ভোট চাইলে বেঁধে রাখার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। রোববার (২৪ ডিসেম্বর) রাতে বড়াইগ্রাম ইউনিয়নের জেলেপাড়ায় এক পথসভায় এই হুমকি দেন তিনি।

 

নৌকার প্রার্থীর হুমকি দেয়ার একটি ভিডিও গণমাধ্যম এর হাতে এসেছে। ওই ভিডিওটিতে নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে বলতে শোনা যায়, নৌকা মার্কা নিয়ে যে সমস্ত চেয়ারম্যান-মেম্বররা নির্বাচন করে বিজয়ী হয়েছেন। তারা যদি নৌকা বাদ দিয়ে ট্রাকের পক্ষে ভোট চাই আসেন, তাহলে তাদেরকে পিঠমোড়া করে বেঁধে রাখা হবে।

   

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু নাসের ভুঁইয়া জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যেই নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করুক না কেন কোন ভাবেই ছাড় দেয়া হবে না। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, নাটোর ৪ আসনে গুরুদাসপুর বড়াইগ্রাম আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন এর ট্রাক মার্কার পক্ষে কাজ করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।