Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

admin • 10 Apr 2023, 04:33 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

সাতক্ষীরার কালিগঞ্জের রায়পুর বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় অলিউর রহমান সজিব (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শ্যামনগর কালিগঞ্জ মহাসড়কের রায়পুর বাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

অলিউর রহমান সজিব ভুরুলিয়া ইউনিয়নের মাজাট গ্রামের বাবর আলী গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অলিউল রহমান রায়পুর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে শ্যামনগর থেকে আমবোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে অলিউরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তৈয়েবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।