Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ট্রাকের চাকায় খণ্ড-বিখণ্ড দেহ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ট্রাকের চাকায় খণ্ড-বিখণ্ড দেহ, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের এনামুল ফিলিং স্টেশনের সামনে এই র্দুঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁও সদর পৌর এলাকার শাহ্পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আসাদ (২৮) ও নিশ্চিন্তপুর এলাকার রাশেদুল ইসলাম (৪০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, মোটরসাইকেল আরোহীরা ফিলিং স্টেশনে তেল নিতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তারা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা ওয়্যার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের শরীরের খণ্ডিত খণ্ডিত অংশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।