Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ট্যাংকলরী-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ট্যাংকলরী-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংকলরী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইনজেমাম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেলে থাকা অন্য দুই যুবক গুরুতর আহত হয়েছেন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে পাবনা-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইনজেমাম বড়হর ইউনিয়নের ডেফলবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত নাইম ও রাকিব নিহতের আপন মামাতো বলে জানা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, বিকেলে মোটরসাইকেল যোগে ইনজেমাম, রাকিব ও নাইম মোটরসাইকেল যোগে উল্লাপাড়া থেকে ফেরার পথে উপজেলার চৌকিদহ ব্রিজে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরীর সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। 

এতে ঘটনাস্থলে ইনজেমামের মৃত্যু হয়। এবং অপর দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে। ইনজেমামের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্যাংকলরী জব্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।