Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বুটেক্সে টেক্সটাইলের প্রতিবন্ধকতা ও ভবিষ্যতের বস্ত্রশিল্প খাত বিষয়ক সেমিনার

admin • 15 Nov 2024, 10:02 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বুটেক্সে টেক্সটাইলের প্রতিবন্ধকতা ও ভবিষ্যতের বস্ত্রশিল্প খাত বিষয়ক সেমিনার

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘Business Processes and Future Trends in Textile and RMG Industry’ বিষয়ক সেমিনার আয়োজিত হয়েছে। 

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় বুটেক্সের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ এবং ‘ইন্ডাস্ট্রিয়া একাডেমিয়া’ এর যৌথ আয়োজনে বুটেক্স হল রুমে এই সেমিনার  অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে বক্তা হিসেবে ছিলেন ‘ইন্ডাস্ট্রিয়া একাডেমিয়া’ এর সিও ও মোহাম্মদ এনামুল কবির এবং সিইও ও সহ-প্রতিষ্ঠাতা বুলবুল আহমেদ। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে চলমান সকল প্রতিবন্ধকতা, আগামীর টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ এবং সেই অনুসারে দক্ষ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন প্রকৌশলী গড়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয় এই সেমিনারে।

 

বুটেক্স আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুর রশিদ, সহকারী অধ্যাপক সাইফুর রহমান তুষার, প্রভাষক আল মুনতাসির সহ আইপিই বিভাগের শিক্ষার্থীরা।

 

সেমিনারের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সেরা দশজন কে পুরষ্কার বিতরণ করা হয়।

 

পুরষ্কার বিতরণী শেষে আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আলী বলেন, বুলবুল আহমেদ এবং এনামুল কবির কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শিক্ষার্থীদের নিয়ে টেক্সটাইল ইন্ডাস্ট্রির তথ্যবহুল সেমিনার আয়োজনের জন্য। আমি আশা করছি ভবিষ্যতে আমরা তাদের থেকে এমন আরো তথ্যবহুল সেমিনার দেখতে পাবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।