Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

টেকনাফে ৬৯ হাতবোমাসহ আটক ২, বিপুল সরঞ্জাম উদ্ধার

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
টেকনাফে ৬৯ হাতবোমাসহ আটক ২, বিপুল সরঞ্জাম উদ্ধার

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬৯টি হাতবোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে এই অভিযান চালানো হয়।

 

এ সময় মো. সম্রাট প্রধান ও মো. অন্তর নামের দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে সম্রাটের বাড়ি বাড়ি চাঁদপুরের মতলব উত্তরথানার নবুরকান্দিতে এবং অন্তর নারায়ণগঞ্জের বন্দর থানার গারমোরার বাসিন্দা।

 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি জরাজীর্ণ টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। এর মধ্যে একটি জরাজীর্ণ বাড়ির পরিত্যক্ত অংশ থেকে তৈরিকৃত ৬৯টি হাতবোমা, ১ দশমিক ৬ কেজি সালফার, ১ দশমিক ৩ কেজি লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনা তার এবং একটি প্লাসসহ দুইজনকে আটক করা হয়। তবে এ সময় বাড়ির আঙ্গিনায় অবস্থানরত অপর দুইজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

 

আটকদের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে বোমা তৈরির একটি সংঘবদ্ধ চক্র চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারনা করা হচ্ছে- স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধমুলক কাজে ব্যবহারের জন্য এসকল বোমা তৈরি করা হচ্ছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।