Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টেকনাফে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবলীগ নেতাসহ নিহত ২

admin • 19 May 2024, 09:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টেকনাফে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবলীগ নেতাসহ নিহত ২

কক্সবাজারের টেকনাফের মেরিনড্রাইভ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার (১৯ মে) দুপুর ২টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে বারিক্কা (প্রকাশ) কিরণ চাকমা (৪০)। তিনি হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সামিউদ্দিন বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফের বাহারছড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হন। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।