Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর জাতীয়

টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীর নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম রোববার (১৬ জুলাই) থেকে শুরু হচ্ছে।

বাজারের সঙ্গে সমন্বয় করে টিসিবির ডালের মূল্য ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

একইসঙ্গে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে টিসিবি পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তর থেকে প্রদানকৃত চাল ৩০ টাকা কেজি প্রতি বিক্রি করবে সংস্থাটি। শনিবার (১৫ জুন) টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

টিসিবি সূত্র জানায়, সারা দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম রোববার ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্রয় কার্যক্রম শুরু হবে।

 

এ কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্য সামগ্রী কিনতে পারবেন।

 

ভোক্তারা সর্বোচ্চ ১ কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ৬০ টাকা দরে ২ কেজি, সয়াবিন তেল লিটার ১শ টাকা করে সর্বোচ্চ ২ লিটার এবং ৩০ টাকা দরে চাল ৫ কেজি নিতে পারবেন।

রোববার দুপুর ১২টায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।