Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টিটিএল দিয়ে ভাঙা হচ্ছে খাজা টাওয়ারের গ্লাস

admin • 26 Oct 2023, 06:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টিটিএল দিয়ে ভাঙা হচ্ছে খাজা টাওয়ারের গ্লাস

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস টিটিএলের সাহায্যে খাজা টাওয়ারের বিভিন্ন ফ্লোরের জানালার গ্লাস ভাঙছে। একইসঙ্গে দেখা হচ্ছে আগুন ও মানুষ আছে কি না।

 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আমাদের ১১টি ইউনিট কাজ করছে।

 

এছাড়া ঘটনাস্থলে দুইটি লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি (টিটিএল) নেওয়া হয়েছে। টিটিএল দিয়ে টাওয়ারের বিভিন্ন ফ্লোরের গ্লাস ভাঙা হচ্ছে। গ্লাস ভেঙে দেখা হচ্ছে ভিতরে আগুন ও মানুষ আছে কি না।

   

ভিতরে মানুষ আটকে আছে কি না জানতে চাইলে তিনি বলেন, মানুষ ভবনে আটকে আছে কি না আমরা বলতে পারছি না এই মুহূর্তে। তবে অনেকে ফোন দিয়ে আমাদের বলছে ভিতরে মানুষ আটকে আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।