Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

টিকিট কেটে পদ্মা সেতুর ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী, সবুজ পতাকা নাড়িয়ে দিলেন সংকেত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
টিকিট কেটে পদ্মা সেতুর ট্রেনে চড়লেন প্রধানমন্ত্রী, সবুজ পতাকা নাড়িয়ে দিলেন সংকেত

উদ্বোধন হলো দক্ষিণাঞ্চলের জনগণের বহুল কাঙ্ক্ষিত রেল পথের (আংশিক)। মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া স্টেশন ঢাকা-ভাঙ্গা রেল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বাঁশি বাজিয়ে ও সবুজ পতাকা নাড়িয়ে রেল চলাচলের সংকেত দেন তিনি। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে করে পদ্দা সেতু দিয়ে মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গায় গেছেন সরকারপ্রধান। দুপুর একটার দিকে বিশেষ ট্রেনটি পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা যায়।

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ, স্থানীয় সংসদ সদস্য (মুন্সিগঞ্জ-২) সাগুফতা ইয়াসমীন এমিলি ও বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির স্বাগত বক্তব্য রাখেন।

রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।