Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

টানা ৪০ দিন জামাতে নামাজ, সাইকেল উপহার পেল ২৩ শিশু

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
টানা ৪০ দিন জামাতে নামাজ, সাইকেল উপহার পেল ২৩ শিশু

খুলনায় টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে সাইকেল উপহার পেয়েছে ৫-১০ বছরের ২৩ শিশু। বৃহস্পতিবার (৯ মার্চ) বাদ আছর খুলনার ফুলতলার মধ্যডাঙ্গার জুড়োকোটে মসজিদুল মোমেনীননে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দীনের পক্ষ থেকে এসব সাইকেল দেওয়া হয়।

 

যারা ফুলতলার ১১টি মসজিদে একাধারে ফজর এবং এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে ৪০ দিন, তাদের এ সাইকেল উপহার দেওয়া হয়।

 

উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজা। অতিথি হিসেবে ছিলেন ৪ নম্বর ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাশার, আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন আলী এবং ১১টি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

 

আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ খুলনার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন আলী বলেন, খুলনায় এ ধরনের উদ্যোগ এই প্রথম। শিশুকাল থেকেই একজন শিশু যদি নামাজে অভ্যস্ত হয় তাহলে সে বড় হয়েও নামাজি হবে।

 

সেই চিন্তাধারা থেকেই শিশুদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ। শিশুদের মাঝে উপহার তুলে দেওয়ায় নামাজের প্রতি উৎসাহ বাড়বে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।