টাঙ্গাইলের কালিহাতীতে লরি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত আব্দুর রহিম (৩০) নামে এক চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত তিনটারটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী লরি ও উত্তবঙ্গ থেকে আসা কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতেই আগুন ধরে যায়।
ওসি আরও বলেন, এ ঘটনায় দুই জন আহত হয়। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।





