Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

টাঙ্গাইলে বি‌লের পা‌নি‌তে গোসলে নেমে দাদি-নাতনির মৃত্যু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে বি‌লের পা‌নি‌তে গোসলে নেমে দাদি-নাতনির মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে শখের ব‌সে বি‌লের পা‌নি‌তে গোসল করতে নে‌মে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য রানা হামিদ লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকার খসরু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও তার নাতনি খাদিজা (১২)। তবে তারা ঢাকায় বসবাস করতেন।

জানা যায়, গত দুই দিন আগে সুফিয়া বেগম পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। পরে দুপুরের দিকে দুই নাতনিকে সঙ্গে নিয়ে স্থানীয় মরাবিলের পাড়ে পানি দেখতে যান। এ সময় সুফিয়া বেগম ও তার এক নাতনি গোসলে নামেন। একপর্যায়ে তারা দুজনেই পানিতে ডুবে যায়।

এ সময় পিকনিকের নৌকার লোকজন তাদের দেখতে পেয়ে ডাক-চিৎকার করে। কিন্তু কেউ এগিয়ে না আসায় পিকনিকের নৌকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। পরে স্বজনরা তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এসএম রাফিউর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে তাদের মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।