Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

admin • 12 Jan 2024, 09:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন উপর দিয়ে হাঁট গিয়ে ট্রেনের অজ্ঞাত (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া রেলক্রসিং কিছু অদূরে রেললাইনের উপর হাঁটছিলেন। এসময় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের ট্রেনের সাথে ধাক্কায় ছিটকে রেললাইনের পাশে পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেন। তিনি মানুষিক রোগী ছিলেন।

 

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার শাহীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহতের খবর পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে জানানো হয়। তারা এসে মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।