Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৫

admin • 11 Jan 2023, 06:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৫

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ যাত্রী।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢেপাকান্দি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বঙ্গবন্ধ সেতু পূর্ব থেকে থার্টি সেভেন আপ ট্রেনটি ময়মনসিংহ যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রেনটি ভূঞাপুর উপজেলার ঢেপাকান্দি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ভূঞাপুর থেকে ছেড়ে আসা ফলদাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়।

এ সময় স্থানীয়রা আহত ৪ যাত্রীকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরও এক শিশুর মৃত্যু হয়।

আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।