Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের তালা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের তালা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা না পেয়ে প্রধান ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার পৌর শহরে ন্যাশনাল ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

ব্যাংকের ইনচার্জ সুন্দর আলী ঘটনার কথা স্বীকার করে বলেন, নগদ টাকার সংকট রয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা গ্রাহকদের ধৈর্য্য ধরতে বলেছেন।

 

জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দেন। গ্রাহকদের অভিযোগ, প্রতিদিন একবার করে টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা তুলতে পারছেন না।

 

নুর আহমেদ নামে এক গ্রাহক জানান, আমি বড়লেখা থেকে প্রতিদিন টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা পাচ্ছি না।

 

মাছুম আহমদ নামের অপর এক গ্রাহক জানান, তার বোনের ৭ লাখ টাকা তোলার জন্য কয়েকদিন থেকে ঘুরছেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না।

 

এর আগে ৩০ অক্টোবর টাকা না পেয়ে গ্রাহকরা ন্যাশনাল ব্যাংকের সিলেট মহানগরীর শিবগঞ্জ শাখায় তালা দিয়েছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।