Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে আগুন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে আগুন

সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরো বোট ভস্মীভূত হয়ে গেছে। তবে এ সময় বোটে কোনো পর্যটক ছিলেন না। পর্যটক বহনের প্রস্তুতি নেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের সাহেববাড়ী ঘাটে বাঁধা অবস্থায় জঙ্গা নামে হাউসবোটে আগুন লাগে। বোট মালিক ঢাকায় থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন- বোটটি নির্মাণ করতে কয়েক লাখ টাকা ব্যয় হয়েছে।

প্রতক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে নদীতে থাকা অবস্থায় হঠাৎ বোটের মাঝ বরাবর আগুন লাগে। কাঠ ও খড়ের হওয়ায় আগুন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। স্থানীয়ভাবে আগুন নেভাতে ব্যর্থ হলে আশপাশের ঘরবাড়ির নিরাপত্তার জন্য জ্বলন্ত বোটটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিউটন দাশ বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি বোট জ্বলন্ত অবস্থায় ভাসছে। স্থানীয়ভাবে কয়েকটি নৌকা ম্যানেজ করে মাঝ নদীতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাই। নদীতে অতিরিক্ত স্রোত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। বোটটি আর ব্যবহার যোগ্য নয়। পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।