Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টঙ্গীর রাস্তায় পুলিশের সাঁজোয়া যান

admin • 28 Oct 2023, 05:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টঙ্গীর রাস্তায় পুলিশের সাঁজোয়া যান

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত ও সারা দেশে রবিবার হরতালের ঘোষণায় টহল বাড়িয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

আজ শনিবার বিকেল সোয়া ৪টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় পুলিশ সাঁজোয়াযান (এপিসি) নিয়ে টহল শুরু করেছে পুলিশ।

 

সরেজমিনে দেখা যায়, টঙ্গী বাজার থেকে গাজীপুরের দিকে মহাসড়কে সাইরেন বাজিয়ে জলকামানসহ পুলিশের গাড়িবহর টহল দিচ্ছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

 

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, ‘রুটিন ওয়ার্ক করছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছি।’

 

মহাসড়কে কর্তব্যরত গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, ‘ঢাকায় সমাবেশে পুলিশের এক সদস্য মারা গেছেন। সেই ঘটনার জেরে টঙ্গীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।