Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

admin • 05 Apr 2023, 09:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের কোটচাঁদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

বুধবার(৫এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ রায় প্রদান করেন।

দন্ডিতরা হলো-কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের মৃত আলী নেওয়াজ’র ছেলে নাসির উদ্দিন ও একই গ্রামের কালাচানের ছেলে হাফিজুর রহমান।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০১৩ সালের ১ ফেব্রæয়ারি রাতে কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের সেলুন দোকানী বিমল চন্দ্র দাসকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিনই অজ্ঞাতদের আসামী করে কোটচাঁদপুর থানায় হত্যা মামলা দায়ের করে তার ছোট ভাই মদন চন্দ্র দাস।

মামলার তদন্ত শেষে পুলিশ ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার মামলার আসামী নাসির উদ্দিন ও হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। আসামীদের মধ্যে নাসির উদ্দিন পলাতক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।