ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রার্থীর ৫ সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় গোয়ালপাড়া বাজারের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বসে ছিলো তার সমর্থকরা। সে সময় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাদের পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত হয়। এতে ৫ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৪ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও একজনকে ফরিদপুরে পাঠানো হয়েছে।





