Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ঝিনাইদহে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

ঝিনাইদহের শৈলকুপায় এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শৈলকুপার নতুন বাজারে বিএনপির পার্টি অফিসের পাশে এ হামলার ঘটনা ঘটে।

হামলা আহত সাংবাদিক আব্দুর রহমান মিল্টন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড, হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে। তিনি দুই পা, হাটু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সাংবাদিক মিল্টন জানান, একজন ব্যবসায়ী নিহতের ঘটনায় স্বজনরা সংবাদ সম্মেলন করলে তার সংবাদপত্রে ও অনলাইনে সংবাদ প্রকাশের জের ধরে একদল দুর্বৃত্ত এমন হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, এ হামলার ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। এ ছাড়াও হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।