Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঝিনাইদহে পুলিশি বাধায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড

admin • 30 Mar 2024, 09:05 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে পুলিশি বাধায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশি বাধায় উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল পণ্ড হয়ে গেছে। শনিবার (৩০ মার্চ) শহরের নলডাঙ্গা সড়কের একটি ফাঁকা মাঠে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করার কথা ছিল। গত এক সপ্তাহ ধরেই চলছিল প্রস্তুতি। বর্তমানে মাঠটিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

জানা গেছে, সকালে পুলিশ এসে ইফতার ও দোয়া মাহফিল করতে বাধা দেয়। দুপুরে ইফতার মাহফিলের মাঠে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম.এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় তারা মাঠেই যোহরের নামাজ আদায় করেন।

বিএনপির নেতাকর্মীদের দাবি, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনের জন্য এক সপ্তাহ আগেই জেলা পুলিশের বিশেষ শাখায় আবেদন করা হয়েছিল। গত ৪ দিন ধরে মাঠ সাজানোর কাজ চলছিল। হঠাৎ ইফতার মাহফিল বন্ধ করে দেয়ায় হতাশ তারা।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ জানান, সকালে পুলিশ এসে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম বন্ধ করে দেয়। মূলত শুক্রবার রাত থেকেই পুলিশ বাঁধা দিতে শুরু করে। পুলিশের বিশেষ শাখায় আবেদন করলেও তারা অনুমতি দেয়নি। ব্যাপারটি দুঃখজনক বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, ফাঁকা মাঠে ইফতারের আয়োজন করতে অনুমতি নিতে হয়। অনুমতি না নেয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।