Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ঝিনাইদহে ট্রাক -মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে ট্রাক -মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল মুখো-মুখি সংঘর্ষে হামিদুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন সোহেল নামে মোটরসাইকেলে থাকা আরো এক আরোহী। দূর্ঘটনাটি ঘটেছে শনিবার(১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা বারোবাজার হাইওয়ে থানার সামনে।

নিহত হামিদুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পরলক্ষীপুর গ্রামের শহর আলীর ছেলে। তিনি নিরোলাক পেইন্টে চাকরি করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুর রহিম মোল্ল্যা।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা সুত্রে জানা গেছে, হামিদুল ইসলাম ও তার সহযোগী সোহেল চুয়াডাঙ্গা থেকে যশোরে নিরোলাক পেইন্টে অফিসিয়াল মিটিংয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বারোবাজার হাইওয়ে থানার সামনে এসে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইক মুখো-মুখি সংঘর্ষে হলে মোটরসাইকেলে থাকা হামিদুল ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থালে নিহত হয়।

 

এসময় আহত হন মোটরসাইকেলে থাকা সোহেল। স্থানীরা সোহেলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে হাইওয়ে থানার পুলিশ। তবে, ট্রাকটির ড্রাইভার পালাতক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।