Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

ঝিনাইদহে চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে চরমপন্থী নেতাসহ তিনজনকে গুলি করে হত্যা

ঝিনাইদহের শৈলকূপায় তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক নেতা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশান এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতার নাম হানিফ। তিনি হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে রামচন্দ্রপুর মাঠে হঠাৎ গোলাগুলি শুরু হয়। গুলির শব্দ থামার পরে স্থানীয়রা সেচ খালের পাশে গিয়ে গুলিবিদ্ধ ও জখম হওয়া লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শৈলকূপা ও কুষ্টিয়া সদর উপজেলার সীমান্তবর্তী হওয়ায় এলাকাটি নির্জন। এর আগেও এখানে হত্যার ঘটনা ঘটেছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।