জেলার খবর
ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে “ডায়ালগ” বিষয়ক মতবিনিময়
admin
• 13 Sep 2022, 12:12 AM
• পঠিত 0 বার
কুষ্টিয়ার কুমারখালীতে ঝরে পড়া মেয়ে শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে স্কুল শিক্ষক ও ম্যানেজমেন্ট কমিটির সাথে “ডায়ালগ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ (সেপ্টম্বর) সোমবার দুপুরে উপজেলার পাথরবাড়ীয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ডায়ালগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রবিউল ইসলাম রাশেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারী কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও পাথবাড়ীয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জিল্লুর রহমান মধু।
এসময় আরো উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম ,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ সহ মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা ও মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মকতাবৃন্দ।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





