Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ঝগড়া না করায় স্বামীকে ডিভোর্স!

admin • 15 Oct 2023, 04:34 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঝগড়া না করায় স্বামীকে ডিভোর্স!

স্বামী বেশি ভালোবাসেন। বেশি যত্ন নেন। কোনো রকমের ঝগড়াই করেন না। আর এ অভিযোগ তুলে স্বামীকে ডিভোর্স দিয়েছেন এক স্ত্রী। এ অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শুনিয়েছেন ভারতের মুম্বাইভিত্তিক আইনজীবী ও কনটেন্ট ক্রিয়েটর তানিয়া আপাচু। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উত্তর প্রদেশে ২০২০ সালে ঘটা এক ঘটনাকেই সামনে এনেছেন ওই আইনজীবী। বিয়ের ১৮ মাস হওয়ার পরেও এক দিন ঝগড়া না হওয়ায় উত্তর প্রদেশের এক নারী তাঁর স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য আবেদন করেন।

আইনজীবী তানিয়ার এ ইনস্টাগ্রাম ভিডিওটি ১৬ লাখ বার দেখা হয়েছে। এতে একজন ব্যবহারকারী লেখেন, বিয়ের আগে কাউন্সিলিং জরুরি।

আরেক ব্যবহারকারী লেখেন, এসব কারণেই আমি বিয়ে করতে চাইছি না।

ওই ভিডিওতে আইনজীবী তানিয়া আরও কয়েকটি অবাক হওয়ার মতো ডিভোর্সের ঘটনার কথা শুনিয়েছেন। এর মধ্যে একটি ঘটনা ছিল স্ত্রী হানিমুনে গিয়ে অশ্লীল পোশাক পরায় তাঁকে ডিভোর্স দেন স্বামী। এ ছাড়া স্বামীর পা ছুঁতে না চাওয়ায় এক স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তাঁর স্বামী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।