Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

জ্বালানি মন্ত্রীকে ‘ইসলামবিদ্বেষী ও নাস্তিক’ বললেন আমির হামজা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জ্বালানি মন্ত্রীকে ‘ইসলামবিদ্বেষী ও নাস্তিক’ বললেন আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা-পূর্ব আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি মন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেছেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি—এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের কাছেই জানতে হবে। এমন মন্তব্যকে তিনি ইসলামবিদ্বেষী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, মুক্তিযোদ্ধারা ধর্মবিদ্বেষী ছিলেন না।

সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর দেশে এ ধরনের মনোভাবসম্পন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রশ্নবিদ্ধ বলেও জানান তিনি।

এসময় মন্ত্রীকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে এমপি আমির হামজা বলেছেন, অতীতে এই মন্ত্রীর ব্যর্থতার কারণেই তারেক রহমানকে নিয়ে ‘খাম্বা’ বিতর্ক তৈরি হয়েছিল। অযোগ্য মানুষকে দায়িত্ব না দিয়ে দেশপ্রেমিক ও যোগ্য মানুষকে এই চেয়ারে বসানো উচিত ছিল।

যোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্ক বা দলীয় বিবেচনায় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলে সংশ্লিষ্ট খাত ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণ তার সুফল থেকে বঞ্চিত হয় বলে তিনি দাবি করেন। বর্তমান জ্বালানি সংকটের পেছনে মন্ত্রীর দুর্বল ব্যবস্থাপনাই প্রধান কারণ বলেও তিনি উল্লেখ করেন।

মুফতি আমির হামজা অভিযোগ করেন, কুষ্টিয়ার বিভিন্ন ফিলিং স্টেশনে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমনকি হাসপাতালগুলোতেও জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না, যা জনজীবনে গুরুতর ঝুঁকি তৈরি করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।