Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

admin • 27 Mar 2026, 10:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় নজরদারি নিশ্চিত করতে প্রতিটি জেলায় সরকারের পক্ষ থেকে ভিজিল্যান্স টিম তৈরি করা হয়েছে।

 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

বিবৃতিতে বলা হয়েছে, তেলের অবৈধ মজুত রোধে যারা সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে।

একইসঙ্গে, যেকোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা পরামর্শ জানাতে দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) গ্রাহকদের কাছে অনুরোধ জানিয়েছে, তারা যেন অকারণে অতিরিক্ত জ্বালানি মজুত না করেন।

 

এর পরিবর্তে স্বাভাবিক প্রক্রিয়ায় তেল কিনে তা সাশ্রয়ীভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।