Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জোর পূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগে মিথ্যা সংবাদ প্রকাশ

admin • 17 Mar 2024, 10:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জোর পূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগে মিথ্যা সংবাদ প্রকাশ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে বড় ভাইয়ের জমি জোর পূর্বক লিখে নেবার চেষ্টার অভিযোগ তুলে সংবাদ প্রকাশকে স্রেফ চক্রান্ত বলে দাবি করেছেন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল শাজাহান মন্ডল।

গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে অভিযোগ করে তিনি বলেন, তার বড় ভাই জাহেদ আলী বয়সের ভারে অসুস্থ, তাকে সেবা শুশ্রূষা করেন তারই বড় মেয়ে ফরিদা পারভীন বুলি। বড় ভাই তার মেয়ে বুলিকে ১ বিঘা জমি লিখে দেবার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গত ১৩ মার্চ জাহেদ আলীকে গাড়িতে করে দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে আসা হয়। একই দিনে ঢাকা থেকে আসেন রেজিষ্ট্রে অফিসে আসেন শাজাহান মন্ডল।

সেদিন জাহেদ আলীকে জমি রেজিস্ট্রি না দেওয়ার জন্য ভয়-ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন মো: শাজাহান। তিনি আরো বলেন, অন্য মেয়েরা বাধা দিতে পারেন শঙ্কা থেকেই তাকে ঢাকা থেকে আসতে বলেছেন বড় ভাই। কিন্তু রেজিষ্ট্রি অফিসের সন্মুখে ভাতিজি ও তাদের ছেলেরা হট্টগোল শুরু করে দেয়।

 

তিনি এমন আচরণের প্রতিবাদ করলে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেদিন আর দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয়নি। ঘটনার দিনে জাহেদ আলীর মেয়েরা অভিযোগ করেন তার চাচা বিগ্রেডিয়ার শাজাহান তার নিজের নামে দুই বিঘা জমি রেজিস্ট্রি নেওয়ার জন্য দলিল করেছেন।

 

এমন অভিযোগের অস্বীকার করে তিনি বলেন, "আমার নামে দলিল তৈরীর বিষয়ে আমি কিছুই জানি না। ভাজতি বুলিকে সহযোগিতা করায় বাকী ভাতিজিরা এটা ষড়যন্ত্র করেছে এবং কতিপয় সাংবাদিক দিয়ে সংবাদ প্রকাশ করে আমার সম্মানহানির চেষ্টা করছে"।

এই বিষয়ে জানতে জাহেদ আলী বলেন, "আমি আমার ভাইকে জমি লিখে দিতে চাইনি। আমার জমি আমি আমার মেয়েদের নামেই দিবো"।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।