Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

জেলের জালে ধরা পড়ল ৩৩ কেজির দাতিনা কোরাল

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জেলের জালে ধরা পড়ল ৩৩ কেজির দাতিনা কোরাল

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাটলু নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের দাতিনা কোরাল মাছ। মাছ নিয়ে হুলস্থুল কাণ্ড চলছে জেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায়। নিলামে মাছটির দাম উঠেছে তিন লাখ ১০ হাজার টাকা। তবে এই টাকায়ও জেলেরা বিক্রি করতে রাজি হননি।

 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নাপিতখালি গ্রামে মাছটি নিয়ে দরকষাকষি চলছে।

 

মাছটির সর্বোচ্চ নিলামে ডাক দেয়া উপকূলের মাছ ব্যবসায়ী বক্কার আলী জানান, মাছটির নাম দাতিনা কোরাল। বিভিন্ন ক্রেতারা এসেছেন। নিলামে আমি তিন লাখ ১০ হাজার টাকা বলেছি, এটি সর্বোচ্চ। তবুও জেলেরা দিতে রাজি হয়নি।

 

তিনি বলেন, মাছটি পুরুষ হলে এর দাম আমি ৮ লাখ টাকা দিবো। পুরুষ মাছ হলে তিন লাখ। আমি কেঁটে নেবো। তাতেও রাজি হচ্ছে না জেলেরা। এখনও অমিসাংসিত অবস্থায় রয়েছে। জেলেরা কোনো দাম বলছে না।

 

এই মাছ দামি হওয়ার বিষয়ে তিনি বলেন, এই মাছের ফুলকা বিদেশে রপ্তানি হয়। বিদেশিরা সুপ তৈরি করে যেটি খুব জনপ্রিয়। জাপান, সুইজারল্যান্ড, চীন, ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি হয় এই মাছের ফুলকা।

 

গাবুরার নাপিতখালি গ্রামের সাত জেলে সুন্দরবনে মাছ ধরতে যান। গেল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাদের জালে মাছটি ধরা পড়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।