Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

জুলিও কুরি পদক সাক্ষী বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি : এম,পি জর্জ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জুলিও কুরি পদক সাক্ষী বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি : এম,পি জর্জ

জুলিও কুরি পদক সাক্ষী বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি ও বাঙালীর মুক্তি বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

আজ সোমবার সকালে কুষ্টিয়ার কুমারখালী সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি' শান্তিপদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবের আমেজে উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম,জর্জ একথা বলেন।

এম,পি জর্জ বলেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতিতে পান শান্তি পদক জোলিও কুরি,আর এই শান্তি পদকই স্বাক্ষী দেয় বঙ্গবন্ধুর পরিবারের ছায়াতেই বাঙালীর শান্তি ও বাঙালীর মুক্তি।

জর্জ আরো বলেন, আর এই শান্তি বিনষ্ট করতে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী পাকিস্তানি প্রেতাত্মরা বিদেশি কুচক্রী প্রভুদের সাথে উঠে পরে লেগেছে। তাই এই অপশক্তিকে প্রতিহত করতে ছাত্রসমাজকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।

কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)বিনয় কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান তারেক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন,কুমারখালী সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা,কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেনসহ অনেকেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।