Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

জুলাই গণহত্যা: যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে আনা হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
জুলাই গণহত্যা: যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে আনা হলো আন্তর্জাতিক  ট্রাইব্যুনালে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবুল হাসান জুলাই গণহত্যা মামলার আসামি।

 

১৬ ডিসেম্বর  ( রোববার ) সকালে জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানার সাবেক এই ওসিকে কাশিমপুর কারাগার থেকে ধানমণ্ডিতে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে নিয়ে আসা হয়।

 

এর আগে গত ১২ ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন।

 

গত ২০ জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলায় কলেজ ছাত্র ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে গ্রেপ্তার করা হয় এই পুলিশ কর্মকর্তাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।