Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জুলাই অভ্যুত্থানের কুষ্টিয়ায় জামায়াতের ঐতিহাসিক গণমিছিল

admin • 05 Aug 2025, 08:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জুলাই অভ্যুত্থানের কুষ্টিয়ায় জামায়াতের ঐতিহাসিক গণমিছিল

কুষ্টিয়ায় জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্মরণকালের ঐতিহাসিক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড় থেকে এ মিছিল শুরু হয়।  মিছিলটি  কুষ্টিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশ জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দারের সঞ্চালনায় সভাপতিত্বে করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য কুষ্টিয়া ও অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একে এম আলী মুহসিন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সকল অংশগ্রহণকারী প্রতি কৃতজ্ঞ তাদের, যাদের আত্মা ত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় হয়েছে তাদের দ্রুত ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে। নতুন করে চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসীর সংস্কৃতি তৈরি করবে তাদের রুখে দিতে হবে।

আরো বলেন সকল দলের দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের দেশ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল গফুর, উলামা বিভাগের কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ জুলফিকার আলী, শহর আমীর এনামুল হক, শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, দৌলতপুর উপজেলা আমীর অধ্যাপক বেলাল হুসাইন, কুষ্টিয়া সদর আমীর মাওলানা শরীফুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

 

মিছিলে কুষ্টিয়া জেলার ৬ উপজেলার প্রতিটি ইউনিট থেকে জামায়াতের হাজার হাজার নেতা-কর্মী অংশ গ্রহন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।